1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬১৩ বার
Oplus_131072
123

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও নারী পুরুষ সহ ৬ জন নিহত হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ইটাখোলা- মঠখোলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচাঁরবাড়ির নামক স্থানে পৌঁছাইলে ইটাখোলা গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ জন যাত্রীসহ ৬ জন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে। এদের মধ্যে সিএনজি চালক, নারী ও বাকিরা সব পুরুষ। আমরা বর্তমানে উদ্ধার অভিযান পরিচালনা করছি। আর তাদের পরিচয় উদ্ধারেও কাজ করা হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT