1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত দিদির জন্য হুইলচেয়ার চাইতে ইউএনওর কাছে তুলি, নতুন জামায় ফুটল মায়াভরা হাসি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন নরসিংদীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নরসিংদীতে পূজা উদযাপন ফ্রন্টের প্রার্থনা ও প্রসাদ বিতরণ রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত রায়পুরায় ‘হিউম্যানিটিক অ্যাওয়ার্ড ২০২৬’ ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৮৬ বার
93

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগ রবিবার বিকেলে ভগিরথপুর শাহী ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খান এর সভাপতিত্বে ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান এর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ তুষার, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজহার অমিত প্রান্ত।

এছাড়া, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, আমদিয়া ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিজ মিঠু, পাচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স এর পরিচালক হাজী মো: মোতালিব হোসেন প্রমূখ। সভা সঞ্চালনা করেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচারও প্রকাশনা সম্পাদক মো: আলম হোসেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT