1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র উদ্বোধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার
87

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে উপজেলার পাহাড় উজিলাব বাজারে এই কেন্দ্র উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন। এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এ এইচ আসলাম সানি (সিআইপি), বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ।

নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নরসিংদী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহ-সভাপতি কায়সার-ই-আলম প্রধান ও ঢাকা বিশ্বিবদ্যালয়ের সিনিয়র রিচার্স ফেলো হাসান নিটুল প্রমুখ।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রে জাতির পিতার একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়া, এই কর্নারে ‘খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা’ গ্যালারিতে জাতির পিতার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে।

কর্নারের উদ্বোধন উপলক্ষে ফরিদা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্বল্প পরিসরে সুন্দর ও মনোরম পরিবেশে বঙ্গবন্ধুকে তুলে ধরেছে। ’মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্ররের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে এবং দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল করে তুলবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT