1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা

নরসিংদীর বেলাবতে ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৭৩৭ বার
102

আলমগীর পাঠান,নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ট্রাক্টর (ইছারমাতার) চাপায় আরিয়ান (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান উপজেলার গাংকুল পাড়া এলাকার আরিফ মিয়ার ছেলে এবং বেলাব হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইট বুঝাই করা একটি ইছারমাতা বেপরোয়া গতিতে বেলাব হতে বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল এবং মোটরসাইকেল যুগে রাজারবাগ হতে আরিয়ান ও সোহান নামে দুই বন্ধু বেলাব বাজারের দিকে আসছিল। রাজারবাগ মোড়ের কাছাকাছি বেলাব রোড ব্রিজ সংলগ্ন স্থানে আসলে মোটারসাইকেল ও ইছারমাতার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলর পিছনে থাকা আরিয়ান ছিটকে পড়ে ইছারমারা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দূর্ঘটনার পর ইছারমাতার ড্রাইভার পালিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মোঃ নরুল হাসান ভূঁইয়া বলেন, অদক্ষ চালক আর অনুমোদনহীন গাড়ির কারনে এধরনের দূর্ঘটনা প্রায়ই ঘটে। আমরা অবৈধ গাড়ি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বেলাব থানার ওসি (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন খাঁন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ড্রাইভার পালিয়ে গেছে তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT