1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯৩ বার
Oplus_131072
164

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেলেন ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক। আর নরসিংদীর সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদকে গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: আবু রায়হান দোলন এর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁদের এই দুই প্রতিষ্ঠানে দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে ডা: সৈয়দ মোহাম্মদ আমিরুল হক গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক পদে (ইকুইভ্যালেন্ট টু সিভিল সার্জন ৫ম গ্রেড) দায়িত্ব পালন করেন।

জানা যায়, ২০ তম বিসিএস ক্যাডার সার্ভিস এর একজন কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ আমিরুল হক৷ তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নে। তিনি নরসিংদী সদর হাসপাতালের আরএমও হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্ব পালনের সময় হাসপাতালটি দুইবার ঢাকা বিভাগে ও এক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে যুক্ত রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর সুনাম রয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি অসংখ্য কবিতা লিখেছেন। সমসাময়িক বাস্তবধর্মী বিষয়ে কবিতা লিখে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন ডা: সৈয়দ মোহাম্মদ আমিরুল হক।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT