1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১৫ বার
84

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর সদর উপজেলার ভেলানগর এলাকা থেকে রিমঝিম (১৪) নামে এক কিশোরীকে অপহরণ করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগীর মা লুৎফা নাহার নরসিংদী মডেল থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা এলাকার মোঃ আব্দুল্লাহ’র ছেলে সুমন মিয়া দীর্ঘ দিন যাবৎ ভুক্তভোগী রিম ঝিমকে উত্যক্ত করে আসছিলো। তারপর ভুক্তভোগী আজ বিকেল ৩টার দিকে তার মায়ের ব্যাংক থেকে উঠানো প্রায় ১ লক্ষ টাকা খালার বাসায় নিয়ে যাওয়ার পথে রাস্তা থেকে তাকে অপহরণ করে সুমন।

এ বিষয়ে ভুক্তভোগীর মা লুৎফা নাহার বলেন, আমার মেয়ের বয়স মাত্র ১৪ বছর তাকে দীর্ঘ দিন যাবৎ সুমন নামের ছেলেটি ডিস্টার্ব করে আসছিলো এবং বিভিন্ন ভাবে অশালীন আচরণের মাধ্যমে আমার মেয়েকে শারীরিক ও মানসিক ভাবে সর্বদা ইভটিজিং করতো ও খারাপ প্রস্তাব দিয়া আসছিলো। পরে আজকে ব্যাংক থেকে তোলা প্রায় ১ লক্ষ টাকা দিয়ে তার খালার বাসায় পাঠালে রাস্তা থেকেই তাকে সুমন সহ আরো ৪/৫ জন মিলে অপহরণ করে।

অভিযুক্ত সুমনের এলাকার স্থানীয়রা জানায়, সুমন কারাচর এলাকার একটি টেক্সটাইল মিলে কাজ করে। বছর খানেক আগে সে একটি বিয়েও করেছে তার ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই টাকার জন্য বিভিন্ন সময় মেয়েদেরকে প্রেমের জালে ফাসিয়ে, ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতো যা আগে বিভিন্ন সময় সামাজিক ভাবে সমাধানও হয়েছে।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া জানান, এ বিষয়ে আমরা থানায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT