1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত

নরসিংদীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪৩৩ বার
53

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার শেখেরচরের একটি মাদ্রাসা থেকে আফরিন (১৬) নামে এক ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে শেখেরচর জামিয়া কওমিয়া মহিলা মাদরাসার চার তলার একটি শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। নিহত আফরিন ওই প্রতিষ্ঠানের ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী।

পরিবারের সদস্য ও শিক্ষকরা জানান, বেশ কিছুদিন ধরেই মাদরাসায় যেতে অনিহা প্রকাশ করে আসছিল আফরিন। প্রতিদিনের মতো আজও তাকে জোর করে শেখেরচরের জামিয়া কওমিয়া মহিলা মাদরাসায় পাঠায় তার বাবা ডালিম মিয়া। পরে দুপুর একটার দিকে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকের অনুমতি নিয়ে টয়লেটে যায় আফরিন। দীর্ঘক্ষণ চলে গেলেও সে আর ক্লাসে ফিরে আসেনি। একপর্যায়ে খুঁজতে গেলে টয়লেটের ভেতরে থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জানান, আফরিন ইতিমধ্যে মারা গেছে।

আফরিনের বাবা মোঃ ডালিম মিয়া জানান, বেশ কিছুদিন ধরেই মাদরাসায় যেতে চাচ্ছিল না তার মেয়ে। তিনি বলেন, পড়াশোনার কথা চিন্তা করে তার অনিচ্ছাসত্ত্বেও আমি মাদরাসায় দিয়ে আসি। পরে দুপুরে এক শিক্ষকের ফোন পেয়ে হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও বিষয়টি খতিয়ে দেখছে তারা। সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT