1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে বাজার বণিক সমিতির নির্বাচন চেয়ে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩০৫ বার
65

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী বাজার বণিক সমিতির বর্তমান কমিটি মেয়াদউত্তীর্ণ হওয়ার পরও জোর করে ক্ষমতা দখল ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, বাজারে চাঁদাবাজিসহ বিএনপি-জামায়াতের লোকদের নিয়ে বাজারের দফায় দফায় মিটিং-মিছিল করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে নরসিংদী বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান নরসিংদী বাজার বণিক সমিতি ব্যবস্থাপনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে কয়েক মাস হয়ে যায়। জোর করে অবৈধভাবে এই কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাজারে। বাজারের সভাপতি বাবুল সরকার সে ক্ষমতায় থাকার জন্য বছরের পর বছর ধরে বিভিন্নভাবে অন্যায় ও খারাপ পথ অবলম্বন করে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছে।

বিগত ৯ বছর যাবৎ বাজারের ব্যবসায়ীদের জিম্মি করে তার প্রভাব দেখিয়ে বাজারের সভাপতির চেয়ারে বসে আছেন। তাছাড়া লক্ষ লক্ষ টাকার হিসাব নিকাশে গুলমাল পাকিয়ে সব টাকা বাবুল সরকার আত্মসাৎ করে যাচ্ছেন। তিনি অরাজকতা সৃষ্টি করে রেখেছেন বলে জানান বক্তারা।

তাই সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে বাজারের সাধারণ ব্যবসায়ীদের ভোটে সঠিক প্রার্থী বাছাই করার সুযোগের দাবি ব্যবসায়ীদের। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন মুখ বাজারের উন্নয়ন ঘটাতে পারবে।
মানববন্ধন শেষে নরসিংদীর জেলা প্রশাসকের কাছে ও পুলিশ সুপারের কার্যালয় বাজারের ব্যবসায়ীরা স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নরসিংদী বাজার বণিক সমিতির সাবেক পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সরকার, বাবু জয়দেব বমন, নুর আলম সানী, জুয়েল আহমেদ, মনির মিয়া, আজন মিয়া,নিহাল সরকার, আজয় সাহা, নিখিল সাহা, ছোগির আহমেদ, ইসমাইল মিয়া প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT