1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নরসিংদীতে প্রবীণ আ.লীগ নেতার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪০১ বার
40

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়ার জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার পূর্ব দত্তপাড়া ঈদগাহ মাঠে জুম্মা নামাজের পর তাঁর জানাজা সম্পন্ন হয়। এর আগে তিনি গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) বেলা আড়াইটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিম, নরসিংদী সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব সহ জেলা আওয়ামীলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

পরিবার সূত্রে জানা যায়, মতিন ভূঁইয়া দীর্ঘ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন কয়েকবার ঢাকা থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসা হয়েছে পরে গত মঙ্গলবার (১৩ জুন) আরো বেশি অসুস্থ্য হয়ে পরলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

পরে বৃহস্পতিবার (১৫ জুন) বেলা আড়াইটার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে নরসিংদীর পূর্বদত্তপাড়া কবরস্থানে প্রবীণ এই আ.লীগ নেতার মরদেহ দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে নরসিংদীর আওয়ামীলীগ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT