1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

নরসিংদীতে ট্রাকের চাপায় দলিল লিখকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৪৫০ বার
103

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রাকের চাপায় দলিল লিখক সহ দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ জন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী’র বাঘহাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ হোসেন (৫৮) সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মরহুম মির্জা আবু হানিফের ছেলে। সে নরসিংদীতে দলিল লিখকের কাজ করতো। অপর নিহত হলো একই গ্রামের আব্দুর রহমান (৭০)।

নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুর দেড় টার দিকে নিহত শাহাদাৎ পাশ্ববর্তী এলাকার ১জনকে নিয়ে মাধবদী থেকে অটোরিক্সা যোগে নরসিংদী রেজিট্রি অফিসে আসছিল। অটোরিক্সাটি ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী’র বাঘহাটা এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আব্দুর রহমানের মৃত্যু হয়।

এসময় অটোরিক্সায় থাকা আরো ২ জন আহত হয়। পরে শাহাদাৎ হোসেন সহ দুই জনকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পথে কর্ত্যবরত চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষনা করেন। অপর আহত ব্যাক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইটাখোলা পুলিশ ফাঁড়ির এস আই কবির হোসেন ভূইয়া জানিয়েছেন, দূর্ঘটনায় ২ জন মরা গেছে। তারা মাধবদী থেকে নরসিংদী আসার পথে এ দূর্ঘটনা ঘটে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT