1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের শিবপুরে JAC Motors এর সার্ভিস সেন্টার উদ্বোধন দুরন্ত পলাশ গ্রুপের চিফ এডমিন ও সাজাপ্রাপ্ত আসামি মাসউদুল গ্রেপ্তার ঘোড়াশালে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সচেতনতামূলক র‍্যালি

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার
35

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : “ডেঙ্গু প্রতিরোধে আমরা টিটিসি, সাথে চাই সচেতন প্রতিবেশী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি করেছে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

আজ রবিবার (৬ আগস্ট) সকালে শিবপুর উপজেলার শাষপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

সচেতনতামূলকর‍্যালির নেতৃত্ব দেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত। এসময় রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সিরাজুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের বিভাগীয় প্রধান দেলোয়ার হোসেন, অটোমোটিভ এন্ড ড্রাইভিং কোর্সের বিভাগীয় প্রধান আবদুল হান্নান মোল্লা, জব প্লেসমেন্ট কর্মকর্তা রুবেল রানাসহ প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিভাগের প্রশিক্ষনার্থী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT