1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ

ঘোড়াশালে ফার্মেসিতে মোবাইল কোর্টে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫৩ বার
102

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় ওষুধ ফার্মেসি গুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা।

এসময় উপজেলার ঘোড়াশালের মনোয়ারা মেডেসিন কর্ণার, অনামিকা ও ঘোড়াশাল ফার্মেসিকে বিভিন্ন অপরাধে ৩ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িরএকটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। ঘোড়াশালের ৩টি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, অনুমোদনহীন ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় আজ ৩ মামলায় ২০ হাজার জরিমানা করা হয়েছে। পলাশ উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT