1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে ট্রাকের সংঘর্ষ এড়াতে অটো উল্টে সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ আহত ৬ “স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে” : স্বাস্থ্যমন্ত্রী মারা গেলেন নরসিংদী মডেল কলেজের শিক্ষক মোসাদ্দেক হাসান পলাশে শিয়ালের কামড়ে চার ঘন্টায় ১০ জন আহত ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু বেলাবোতে ইছার মাথার ধাক্কায় শিশু নোহার মৃত্যু পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে ডেঙ্গুতে সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকীতে কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল রায়পুরা ম্যারাথন ৯ অক্টোবর, এতিম শিক্ষার্থীদের জন্য ব্যয় হবে রেজিষ্ট্রেশন ফি এর অংশ

একুশে বইমেলায় আসছে সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস একটি কলমের দাম

Reporter Name
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩৯ বার

এম আজিজুল ইসলাম : অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে মফস্বল সাংবাদিক মোস্তফা খান-এর প্রথম উপন্যাস ‘একটি কলমের দাম’। বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সত্য প্রকাশের সংগ্রামকে কেন্দ্র করে লেখা এই বই ইতিমধ্যেই পাঠক ও সাংবাদিক মহলে আগ্রহের সৃষ্টি করেছে।

সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতার ভেতর থেকে উঠে এসেছে উপন্যাসটির কাহিনি। একজন মফস্বল সাংবাদিকের কঠিন বাস্তবতা- খণ্ডকালীন বেতন, সীমিত সুযোগ, রাজনৈতিক চাপ ও পেশাগত অনিশ্চয়তার মধ্যেও সত্য বলার অদম্য চেষ্টা- সবকিছুই ফুটে উঠেছে লেখকের কলমে।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র তৌহিদুল, – এক তরুণ সাংবাদিক। সত্য প্রকাশের পথে সে প্রতিনিয়ত মুখোমুখি হয় নানা বাধা, হুমকি ও হামলার। কখনও রাজনৈতিক প্রভাব, কখনও সম্পাদকীয় সীমাবদ্ধতা বা আর্থিক টানাপোড়েন- তবু থেমে থাকে না তার কলম।

‘একটি কলমের দাম’ উপন্যাসের প্রতিটি অধ্যায়ে প্রকাশ পেয়েছে মফস্বল সাংবাদিকতার ত্যাগ, আদর্শের সংগ্রাম এবং বিবেকের দায়বোধ। বিশেষ করে ‘সংবাদের সৈনিক’ অধ্যায়ে লেখক দেখিয়েছেন কীভাবে একজন সাংবাদিক মাঠে প্রতিদিন লড়াই করেও সম্মান বা প্রাপ্য পায় না, তবু ন্যায়ের পথে অবিচল থাকে। আর শেষ অধ্যায় ‘শেষ কপি’-তে তৌহিদুলের কলম হয়ে ওঠে সমাজের বিবেক- যা নিভে যায় না কোনো অন্যায়ের আঁধারে।

লেখক মোস্তফা খান বলেন, “এই উপন্যাস বাস্তব জীবন থেকে নেওয়া। মফস্বলের সাংবাদিকরা প্রতিদিন মাঠে কাজ করেন, কিন্তু তাদের গল্প কেউ লেখে না। আমি তাদের কথা লিখেছি- যারা ভয় পেলেও চুপ থাকেন না।” তিনি আরও বলেন, “‘একটি কলমের দাম’ উৎসর্গ করেছি সারাদেশের সেই সব মফস্বল সাংবাদিকদের প্রতি- যারা নিরাপত্তা নয়, দায়িত্বকে বেছে নেন। ভয় পেয়েও কলম নামান না। এই বই তাদের সততা ও নীরব সাহসের প্রতি শ্রদ্ধার প্রতীক।”

বইটি প্রকাশ করছে ইচ্ছে স্বপ্ন প্রকাশনী। অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে স্টল নং ২৩০-এ। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম, বাতিঘর, ইচ্ছে স্বপ্ন ডটকম থেকে প্রি-অর্ডারের সুযোগ থাকছে।

‘একটি কলমের দাম’ শুধু একজন সাংবাদিকের গল্প নয়- এটি সত্য, দায়িত্ব ও বিবেকের গল্প; এক মানুষের অদম্য লড়াইয়ের প্রতিচ্ছবি, যে কলম থামায় না অন্যায়ের মুখে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT