1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা আদিয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আক্তারুজ্জামান ভূঞাঁ (জামান) নরসিংদীর বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন খোরশেদ আলম মোল্লা মাধবদীতে ঘরে আটকে পড়া ২ বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস রায়পুরা পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে : শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৫ বার
305

নিজস্ব প্রতিবেদক : অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে। যারা যুদ্ধাপরাধীদের ধূসর হিসেবে কাজ করে তাদের নির্বাচনে আসার দরকার নেই। তারা পাকিস্তান চলে যাক। আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়, এ দেশের মাটি ও মানুষের সংগঠন।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির পথ সভায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ এ কথা বলেন।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে বিপুল ভোটে বিজয় করতে যুবলীগসহ সকল দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ফজলে শামস পরশ।

এসময় পথ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ ইসমাইল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, নরসিংদী জেলা যুবলীগ সভাপতি বাবু শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, সহ-সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী রিপন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম পারভেজ,

বেলাব উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান খাঁন, উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, জেলা পরিষদ সদস্য মিরাজ মাহমুদ মেরাজ, বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু, সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক, চর উজিলাব ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সম্রাট সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT