1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মারা গেলেন বেলাবর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন খান খসরু মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদ, সা. সম্পাদক বাকি বিল্লাহ বেলাবতে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী অন্যায়কে প্রতিহত করতে ঈদুল ফিতর থেকে আমাদের শিক্ষা নিতে হবে: মঈন খান বেলাবর সল্লাবাদ ইউনিয়নবাসীকে বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে নরসিংদীর বেলাবর আব্দুল্লাহ নগরেও ঈদুল ফিতর উদযাপন রাজনীতির মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা: ড. মঈন খান বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান ড. মঈন খানের বেলাবতে ১২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার
Oplus_131072

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চিনি ও জিরা মজুতের অভিযোগে দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের আমুয়াকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের ফুলপুর উপজেলার সমন্বয়ক জিল্লুর রহমান হৃদয় (২৮) ও মাসুদ রানা (২৬)।

ফুলপুর থানার ওসি সৈয়দ আব্দুল হাদি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর ইব্রাহীমের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ভারতীয় পণ্য গুদামজাত করার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ১২০ বস্তা চিনি এবং ১৫ বস্তা জিরা জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় মালামাল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT