1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

কালাইনগর স: প্রা: বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৬৭ বার

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হবে, শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীলতার বিকাশ সহপাঠক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সারাদিন ব্যাপী কালাইনগর সরকারি বিদ্যালয় মাঠে এই মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল করিম এর সভাপতিত্বে ও সহসভাপতি এ,কে,এম নাদীর এর পৃষ্ঠপোষকতা এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ, বি, এম, মাহবুবুর রহমান।

উক্ত অনুষ্ঠানে কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ এর ব্যাবস্থাপনায় ও সহকারী শিক্ষক ফেরদৌসী লাকীর উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কানিজ সুলতানা শ্যামলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গাজী মোঃ শাহরাজ,

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক,শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ করিম, বর্তমান মেম্বার মো: ওসমান গনী সরকার,
ব্যাংক মেনেজার মো:ছাদেকুর রহমান, বাঞ্ছারামপুর উপজেলার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল আহাদ খোকন,

আওয়ামী লীগের সদস্য মোঃ লোকমান হোসেন, মোহাম্মদ সেলিম, মো:সিরাজুল ইসলাম, মো: কামাল উদ্দিন, শিক্ষানুরাগী কাবেরী সুলতানা সাথী উপজেলা শিক্ষা সমিতির সভাপতি মাইনউদ্দীন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মহরম আলী প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে নিজের প্রিয় স্কুল উল্লেখ করে বলেন, যে শিশু শিক্ষার্থীরা একদিন দেশ ও জাতির নেতৃত্ব দেবে তাদের এখন থেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে মেধাবী ও যোগ্য করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে বেশি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT