1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

শিবপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

শিবপুর প্রতিনিধি :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩০৯ বার

শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও ওই জমিতে থাকা বাঁশ বাগানসহ বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (৬ মার্চ ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সাধারচর ইউনিয়নের গোবিন্দী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভূক্তভোগী মৃত হারুনের স্ত্রী সাহেরা বেগম বাদী হয়ে একই গ্রামের মৃত ইসব আলীর ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় অভিযোগটি দায়ের করেন।

জমির মালিক ভূক্তভোগী সাহেরা বেগমের অভিযোগ থেকে জানা যায়, গোবিন্দী মৌজাস্থিত স্বামী মৃত হারুনের নিকট থেকে প্রাপ্ত জমিতে বাড়ি-ঘর, বিভিন্ন ফলজ, বনজ ও বাঁশ ঝাড় সৃজন করে দীর্ঘ ৫০ বছর যাবত শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছে সে।

কিন্তু গত ৬ মার্চ নজরুল ইসলামসহ অজ্ঞাত আরো ৭-৮ জন লোক এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালমন্দ করাতে থাকে নজরুল।

তখন এর কারণ জিজ্ঞাসা করলে বিবাদীগণ সাহেরা ও তার মেয়েকে ঘরের ভিতরে আটক রেখে বাঁশ ঝাড় থেকে ২০০ বাঁশ ও ১টি কাঠের গাছ যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা কাটিয়া নিয়া যায় এবং প্রকাশে হুমকি দেয় যে, আজকের দিনের মধ্যে এই বাড়ি ঘর ছাড়িয়া চলে যেতে। আর কোন দিন যেন এই বাড়িতে না আসে। নাইলে তোকে প্রাণে মেরে লাশ গুম করিয়া রাখিবে বলিয়া ভয়ভীতি প্রদর্শন করে।

পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে বিষয়টি জানাইয়া থানায় অভিযোগ দিয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম জানান, এখানে তাদের কোন জমি নেই, এটা আমার দাদির সম্পত্তি। আমি দয়া করে তাদেরকে এখান থেকে সাড়ে তিন শতাংশ জমি দিয়েছি ঘরদুয়ার করে থাকতে। হঠাৎ করে দাদীর সম্পত্তি পেলেন কিভাবে নজরুলের নিকট জানতে চাইলে তিনি বলেন, এতদিন আমি খোঁজ রাখেনি।

এবিষয়ে সাধারচর ইউপি চেয়ারম্যান মোর্শেদ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি খুবই অসুস্থ, বিষয়টা আমার জানা নেই, ভুক্তভোগী পরিবারকে আমার সাথে দেখা করতে বলবেন।

এ বিষয়ে কথা হলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর কন্ঠস্বর / প্রতিনিধি এস. এম/

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT