1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

পলাশে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৮১ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ,

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT