1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

মনোহরদীতে এ যুগেও বিদ্যালয়ের গাছতলায় পাঠদান চলে !

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯০৯ বার

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীর একটি বিদ্যালয়ে গাছতলায় মাটিতে বসে শিক্ষার্থীদের পাঠদান চলছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে এ অবস্থা বলে স্কুলটির প্রধান শিক্ষক জানিয়েছেন।

মনোহরদীর নারান্দী আলাউদ্দিন নূরানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশরুমের অভাবে গাছতলায় মাঠের মাটিতে বসে ক্লাশ করছে। সম্প্রতি স্কুল মাঠের দু’ জায়গায় গোলাকৃতিতে মাটিতে বসে শিক্ষার্থীদের পাঠদান ও পাঠগ্রহন চলতে দেখা যায়।

এ বিষয়ে সেখানে পাঠগ্রহণরত দশম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল আরেফিন বর্ষার জানায়, তাদের অধিকাংশ ক্লাশ তারা প্রতিদিন এভাবেই মাঠের মাটিতে বসে করে থাকে।

মাঠের আরেক গোলাকৃতিতে গাছের ছায়ায় মাটিতে বসে বিজ্ঞান বিভাগের জীব বিজ্ঞান বিষয়ের পাঠগ্রহণ করছিলো দশম শ্রেনীর শিক্ষার্থী সানিয়া।

সে জানায়, শ্রেণিকক্ষের অভাবে তারাও প্রতিদিন গ্রুপের ক্লাশগুলো এ ভাবেই করে আসছে।

দশম শ্রেনীর মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ পরিচিতি ক্লাশের পাঠদান করছিলেন স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, এখন রোদের তেজ কম, বৃষ্টি বাদল নেই বলে এভাবে পাঠদান সম্ভব হচ্ছে। কিন্তু সামনের গ্রীষ্মে যখন রোদের তেজ তীব্র হবে কিংবা বর্ষায় বৃষ্টির সময় কিভাবে ক্লাশ হবে তাদের আল্লাহ জানেন।

স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, শ্রেণি কক্ষ সংকট নিরসনে তারা একটি ভবনের বরাদ্দ পেতে চেষ্টা করছেন। এ জন্য তারা শিক্ষা মন্ত্রনালয়ে আবেদনও করেছেন। খুব দ্রুতই এ সংকটের সমাধান না হলে শিক্ষার্থীদের লেখাপড়া খুবই ব্যহত হবে।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করীম জানান, বিষয়টি তার জানা নেই।খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT