1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পরে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেখা বেগম (৬৭) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলাট হাঁটুভাঙ্গা ও খানাবাড়ির মধ্যকার স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রেখা বেগম আদিয়াবাদ মধ্যপাড়া গ্রামের বসবাস করতেন এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয়া।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল ইসলাম বলেন, সকালে ঢাকাগামী আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মহিলাটির মৃত্যু হয়েছে। যতদূর জানতে পেরেছি মহিলাটির কোন বিয়ে হয় নি। তিনি প্রায় ৫০ বছর যাবৎ ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন।

তিনি আদিয়াবাদ ইউনিয়নে একজনের দান করা একটু জায়গায় একটি ঝুঁপড়ি ঘর নির্মান করে একাই বসবাস করতেন। আজ সকালে এগারোসিন্দুর ট্রেনের ধাক্কায় তার ধর থেকে মাথা আলাদা হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল পরিদর্শন করতে আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ বিনা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার অনুরোধ জানায়। এখন বিষয়টি নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT