1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

রায়পুরায় ২ চেয়ারম্যান পদে উপনির্বাচন ১৩ ও ১৬ মার্চ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৭১ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ ও মির্জারচর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ১৩ মার্চ মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ভোট গ্রহন করা হবে।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণ-বিজ্ঞাপ্তিতে জানানো হয়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচী প্রকাশ করে। ঘোষিত তফসিল অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১৬ মার্চ ভোট গ্রহণ করা হবে।

অপরদিকে মির্জারচর ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ২৫ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৩ মার্চ ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ‍্য, গত বছরের ২ ডিসেম্বর উপজেলার শান্তিপুর বাজারে সন্ত্রাসীদের গুলিতে মির্জারচর ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল মানিকের মৃত্যু হয়। তার এই মৃত‍্যূতে চেয়ারম‍্যান পদটি শূন্য হয়।

অপরদিকে গত ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক মৃত্যু বরণ করেন। এতে করে উপজেলা পরিষদের চেয়ারম‍্যান পদটিও শূন্য হয়ে পড়ে। রায়পুরা উপজেলা ও মির্জারচর ইউনিয়ন এই দুটি পরিষদের চেয়ারম‍্যান পদ শুণ‍্য হয়ে পড়ায় নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন।

রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইভিএম পদ্ধতিতে উপজেলার ১৬১ কেন্দ্রে ভোট গ্রহন করা হবে বলে জানিয়েছেন রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম৷

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT