1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৬ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহসীন নাজির।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বিপ্লব চক্রবর্তী, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূইয়া জুনু, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান।

এসময় কৃষকলীগের সভাপতি মিন্টু মৃধা, তাঁতীলীগের সভাপতি হানিফ মিয়া, মৎস্যজীবী লীগের সভাপতি জাহিদুল ইসলাম শেখ কাউছার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া, পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ রাকিব হাসান ইফরান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহানসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT