1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

নরসিংদীতে ২৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে ২৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। শনিবার বিকালে মনোহরদীর একটি সিএনজি, এলপিজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার ভালুকা থানার সি স্টোর ১০ নং হবীর বাড়ী চেচুয়ারমোড় এলাকার মোতালেব শেখ এর স্ত্রী মোছাঃ রোকেয়া (৫৫), ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার পানিয়ারো এলাকার মোঃ রঙ্গু মিয়ার ছেলে মোঃ কবির (৪০) ও নেত্রকোনা সদর থানার সতশ্রি এলাকার আব্দুস সালামের ছেলে শেখ শরিফুল ইসলাম ওরফে সালমান (২০)।

র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল পৌণে ৩টার দিকে মনোহরদীর আনোয়ার এন্ড ব্রার্দাস সিএনজি, এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের ব্যাকডালার ভিতর হতে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা। এতে জড়িত থাকায় ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের নিকট হতে ৪ টি মোবাইল এবং ০৬ টি সীমকার্ড উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা চিহ্নিত আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। আজকে গাজীপুর জেলায় মাদক ডেলিভারি করতে যাওয়ার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নরসিংদীর কন্ঠস্বর / এস বর্মণ

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT