1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

শিবপুরে ফলজ গাছের সাথে এ কেমন শত্রুতা!

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৫১০ বার

শেখ মানিক : ফলজ গাছের সাথে এ কেমন শত্রুতা! রাতের আঁধারে নরসিংদীর শিবপুরে ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বত্তরা। গত মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার যশোর ইউনিয়নের ইসলামপুর গ্ৰামের সৌদি প্রবাসী সোহেল মিয়ার বাগানের এ ঘটনা ঘটে।

সোহেল মিয়া একই গ্ৰামের মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এর ছেলে দীর্ঘদিন যাবত সৌদি প্রবাসী। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। যে কোন সময় পরিবারের উপর হামলার আশঙ্কা করছেন প্রবাসীর স্ত্রী তাসলিমা বেগম। তিনি সাধারণ ডায়েরি করবেন বলে জানান।

প্রবাসীর বড় ভাই বাচ্চু মিয়া জানান, আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই তবে হিংসাবশত কেউ শত্রুতা করে আমার ছোট ভাই সোহেল মিয়ার বাগানে রাতের আঁধারে অজ্ঞাত কারণে কে বা কাহারা চারটি বড় লটকন গাছ কেটে ফেলে দিয়েছে এবং দুইদিন আগে দুটি কাঁঠাল গাছ ও একটি আকাশি গাছ কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা।

কবরস্থানের দেওয়াল ভেঙ্গে দিয়েছে। গাছগুলোর বাজার মূল্য আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকা হবে। এই বাগান থেকে প্রতিবছর লটকন ও কাঁঠাল লক্ষাধিক টাকার ফল বিক্রি করা হতো।

সোহেল মিয়া স্ত্রী তাছলিমা বেগম জানান, এলাকার কারও সাথে আমাদের কোনও ধরণের ঝামেলা নেই, অজ্ঞাত কারণে কে বা কাহারা আমাদের গাছগুলো কেটে এত বড় ক্ষতি করল আমার জানা নেই। তবে যারা গাছগুলো কেটেছে তারা আমাদের পরিবারের ক্ষতি ও করতে পারে সৈজন্য আমি আতঙ্কের মধ্যে আছি।

এ বিষয়ে যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ বলেন, রাতের আঁধারে গাছ কেটে ফেলার বিষয়টি আমার জানা নেই, কেউ আমাকে কোন কিছু বলেনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT