1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

রায়পুরায় চেয়ারম্যান হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৭ বার

নরসিংদীর রায়পুরার সম্প্রতি মির্জারচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা চেয়ারম্যান ফোরাম নামে একটি সংগঠন। আজ রবিবার বিকেলে রায়পুরা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের বলেন, রায়পুরা দূর্গম চর অঞ্চলের ৬টি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত চলা টেঁটাযুদ্ধসহ নানা বিশৃঙ্খলা জর্জরিত ছিল।

কিন্তু নরসিংদী ৫ আসনের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় চেয়ারম্যানদের সহযোগিতার বর্তমান পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। যারা কোনো দলের নয় একটি সন্ত্রাসী মহল টেঁটাযুদ্ধকে পুঁজি করে এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছে। তাদের স্বার্থে আঘাত লাগায় জনপ্রতিনিধিদের টার্গেটে নিয়েছে।

কিছুদিন পূর্বে নাসির উদ্দিন খানকে রহস্য জনক হত্যা। আতাউর রহমান চেয়ারম্যানের উপর হত্যার চেষ্টায় সন্ত্রাসী হামলা। বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল হককে হত্য করে। সম্প্রতি মির্জারচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এ নিয়ে আমরাও চরম উৎকন্ঠায় দিন পার করছি।

সংগঠনের পক্ষ থেকে মানিক হত্যার তিব্র নিন্দা প্রতিবাদ জানাই। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারসহ দ্রুত বিচার দাবি জানাচ্ছি।

এই পরিস্থিতিতে আমরা জনপ্রতিনিধিরাও পরিবার নিয়ে উৎকন্ঠা, নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের ধারণা এ পরিস্থিতিতে যেকোনো সময় যে কেউ লাশ হয়ে বাড়ি ফিরতে পারি। আমাদের উপর জনকল্যাণমুখী দায়িত্ব পালনে দ্বিধাদ্বন্দে ভুগছি। এমতবস্থায় জনপ্রতিনিধি হিসেবে আমাদের জীবনের নিরাপত্তা প্রয়োজন।

আমাদের নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌর মেয়র মো জামাল মোল্লা, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল, চেয়ারম্যান, খুর্শেদ আলম তপন, আতাউর রহমান, হাবিবুল্লাহ হাবিব, মাসুদ ফরাজি, আহসান শিকদার, ফারুক আলী প্রমূখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT