1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক নির্বাচিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৪ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সুধীর চন্দ্র বিশ্বাসকে সভাপতি ও রুপধন মনিদাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আজ সোমবার (৫ ডিসেম্বর) বিকালে কামরাব ঋষিপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় দাস তনু।

সম্মেলন উদ্বোধন করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী।

এসময় শিবপুর উপজেলা, জয়নগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT