1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে সমর্থকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৬৯ বার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুতের খুঁটিতে সঙ্গে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বুদ্যুপৃষ্ট হয়ে শামীম মিয়া (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজ্জাদ (১৯) নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধায় পৌর শহরের স্টেশন এলাকার চাঁন মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত শামীম পৌর শহরের ষোলহাসিয়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। আহত সাজ্জাত একই এলাকার শামছুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনার সমর্থক শামীম ও সাজ্জাদ রেলওয়ে স্টেশন এলাকার চাঁন মিয়া মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে উঠেন। এসময় অসাবধানতাবশত দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে নেওয়ার পথে শামীম মারা যায়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, পরিবারের দাবি অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নরসিংদীর কন্ঠস্বর / ডেস্ক রিপোর্ট

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT