1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

নরসিংদীতে সেফটিক ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৮৫ বার

নরসিংদীতে সেফটিক ট্যাংকি থেকে আশরাফুল ইসলাম (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়ার সোনাতলা এলাকার নির্মাণাধীন সেফটিক ট্যাংকি থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল ইসলাম শিবপুর উপজেলার কারারচর এলাকার আলকাজ ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আশরাফুল ইসলামের পিতা আলকাজ দ্বিতীয় স্ত্রীর সাথে কারারচর এলাকায় থাকেন। আর সে তার মা আম্বিয়া বেগমের সাথে ঘোড়াদিয়ার সোনাতলা এলাকায় থাকতেন। মা আম্বিয়া ভিক্ষা করে সংসার চালায়। আজকে আম্বিয়ার শরীর ভালো না থাকায় সে ভিক্ষা করতে যায়নি।

সকাল ১০ টায় ছেলেকে রুটি খাওয়ানোর পরে সে বাইরে খেলতে যায়। পরে দুপুরে বাড়ির পাশের সেফটিক ট্যাংকিতে একটি শিশু পরে থাকার খবর পেয়ে গিয়ে দেখে তার ছেলে আশরাফুল ভেতরে ভেসে রয়েছে । পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জহর আলীর নেতৃত্বে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে।

নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, সেফটিক ট্যাংকিটি ১০ থেকে ১২ ফুট গভীর ছিলো। এর ভেতরের জমা পানিতে শিশুটি ভেসে ছিলো। আমরা ২০ মিনিটের চেষ্ঠায় ভেতর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেফটিক ট্যাংকির ভেতরের পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নরসিংদীর কন্ঠস্বর / সুজন বর্মণ

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT