1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে আল-আরাফাহ্ ব্যাংকের ৬৬৫তম এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

শেখ মানিক | শিবপুর, নরসিংদী
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩৫০ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুর কলেজ গেইট সোহাগ শপিং কমপ্লেক্স এর ২য় তলায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৬৬৫তম এজেন্ট আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ভেলানগর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে আউটলেট /এজেন্ট শাখাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ঢাকা বিভাগের প্রধান মোহাম্মদ সুলেমান, উপজেলার মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার (কালা মিয়া স্যার), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এজেন্ট আউটলেটের পরিচালক মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন ।

সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভুমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করে বক্তারা এ ব্যাংকের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT