1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

শিবপুর পৌর বিএনপি পুন:গঠন করার লক্ষ্যে মতবিনিময় সভা

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩৫৯ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর পৌরসভা বিএনপি পুন:গঠন করার লক্ষ্যে নরসিংদী জেলা বিএনপি কর্তৃক গঠিত সাংগঠনিক টিমের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৬ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর বাগান বাড়িতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. মাহমুদুল হাসান বাবুল মৈশানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক টিমের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. গোলাম কবির কামাল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক টিমের সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য আ.ফ.ম. মোস্তাকিম পান্না,বিশেষ বক্তার বক্তব্য রাখেন সাংগঠনিক টিম ও জেলা বিএনপির সদস্য মনিরুল হক জাবেদ এবং আহসান হাবিব বিপ্লব প্রমূখ।

এছাড়া পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের বক্তব্যে পৌর বিএনপির বর্তমান কমিটি পূনর্বহাল রাখতে মতপ্রকাশ করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT