1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ

মনোহরদীতে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৮২ বার

নিজস্ব প্রতিবেদক : প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে মনোহরদীতে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত উপজেলার নারান্দী এলাকায় মাটির বাসন রিসোর্টে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলার চারটি উপজেলার মনোহরদী, শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার ৩৫ জন সংবাদ কর্মীর অংশগ্রহণে প্রশিক্ষণের প্রথম দিন শুভ উদ্ভোধন করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান। সভাপতিত্ব করেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিশ ফুয়াদ।

উদ্বোধনী দিনে প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, দ্বিতীয় দিন প্রশিক্ষক ছিলেন চ্যানেল আই এর চিফ নিউজ এডিটর (সিএনই) জাহিদ নেওয়াজ খান জুয়েল, তৃতীয় দিন প্রশিক্ষক ছিলেন দৈনিক মানবকন্ঠের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। প্রশিক্ষণের তৃতীয় দিন শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সংবাদ কর্মীদের মাঝে সনদ প্রদান করা হয়।

দৈনিক কালের কন্ঠের মনোহরদী উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের মনোহরদী সংবাদদাতা নাজমুল সাখাওয়াত হোসেন, দৈনিক আমাদের সময় মনোহরদী প্রতিনিধি হারুন অর রশীদ, শিবপুর প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোমেন খান, রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া প্রমূখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT