1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে সুগার মিল থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৪২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের চরসিন্ধুরে দেশবন্ধু সুগার মিল থেকে ফরহাদ মিয়া (৪৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে মিলের চিনি প্রক্রিয়াকরণ ইউনিটের সিরাপ ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত ফরহাদ মিয়া উপজেলার চরসিন্দুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি দেশবন্ধু সুগার মিলে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী বলেন, দেশবন্ধু সুগার মিলে ৩৫ ফুট উচ্চতার একটি চিনি প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে। এর উপরে ১৫ ফুট গভীরতার একটি সিরাপ ট্যাংকি রয়েছে।

বুধবার বিকেলে সিরাপ ট্যাংকি পরিস্কার করার কাজ করছিলো ৩ শ্রমিক। এদের মধ্যে ফরহাদ ট্যাংকি’র ভেতরে নেমেছিলো পরিস্কার করতে। কিছুক্ষণ পর ফরহাদ খিঁচুনি দিয়ে ভেতরে পড়ে যায়। বাকী সহকর্মীরা তাকে উদ্ধারে ভেতরে নামার চেষ্ঠা করলে গ্যাসের কারণে শ্বাস নিতে না পারার কারণে নামতে পারেনি। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্ঠায় তাকে ট্যাংকির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করি।

তিনি আরো বলেন, জায়গাটি খুবই ঝুকিঁপূর্ণ ছিলো। আমরা খুবই সতর্কতার সাথে উদ্ধার কাজ সম্পূর্ণ করি। ট্যাংকির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই সে মারা যায়। পরে মিলের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নরসিংদীর কন্ঠস্বর/স.সা/দিপ্ত /সময় রাত ২১.৩০

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT