1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

সিনেমা ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইল অভিনেত্রী

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৭৬ বার

এখন পর্যন্ত ধর্মের পথে চলার জন্য বিনোদন জগৎকে বিদায় জানিয়েছেন অনেক অভিনেত্রী। এবার এই তালিকায় নাম লিখেয়েছেন ভোজপুরী সিনেমার নামী অভিনেত্রী সহর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিনেত্রী।

তিনি লিখেছেন, আমি সকলকে জানাতে চাই যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।

এসময় সহর আরও লিখেছেন, বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ আমি ছোট বেলায়ও এই ধরণের জীবনযাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এইসব কিছু শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে ২০১৯ সালে এই অভিনেত্রী জায়রা ওয়াসিম বলিউড ছাড়েন, বেছে নেন ধর্মের পথ। তারপরের বছরেই অভিনেত্রী সানা খান একই সিদ্ধান্ত নেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT