1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শাশুড়িকে ধ.র্ষণের অভিযোগে জামাই ফরহাদ গ্রেফতার

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩৭০ বার

নওগাঁয় শাশুড়িকে জোরপূর্বক ধ.র্ষণের ঘটনার মামলায় জামাই ফরহাদকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৫ অক্টোবর) ভোরে ঢাকার তুরাগ থানার চান্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরহাদ নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নানের ছেলে। র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ১১ বছরের নাতী মারা গেলে মেয়েকে দেখতে জামাই ফরহাদের বাড়িতে যান ভুক্তভোগী শাশুড়ি। গত ২১ সেপ্টেম্বর খাওয়া শেষে রাত ১০টার দিকে পাশের রুমে শাশুড়ি ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে ফরহাদ চুপিসারে তার শাশুড়ির রুমে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী বুঝতে পেরে তার মেয়েকে ডাক দেওয়ার চেষ্টা করলে ফরহাদ মুখ চেপে ধরে এবং মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধ.র্ষণ করে।

ভুক্তভোগী ভয়ে ও লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি। পরদিন বিকেল ৪টার দিকে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ হলে বিষয়টি তার মেয়েকে জানায় ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামি ফরহাদ পলাতক ছিলেন। পরবর্তীতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে পলাতক আসামি ফরহাদকে গ্রেপ্তার করে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT