1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

পলাশের চরসিন্দুরে স্বেচ্ছাসেবক লীগের সন্মেলন অনুষ্ঠিত

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪০৪ বার

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চরসিন্দুর ইউনিয়ন শাখার ত্রি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০১ অক্টোবর) বিকেলে চরসিন্দুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া।

এ সন্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, এবিএম শহীদুল কাদের পাপ্পু, কেন্দ্রীয় সদস্য রঞ্জিৎ রায় সানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী।

সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া শেখর।

চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহাদাৎ হোসেন জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফ, সাধারণ সম্পাদক এস এম সফি ও উপজেলা মহিলা ভাইস সেলিনা আক্তার প্রমুখ।

সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোঃ আল আমিন মিয়াকে সভাপতি ও মোঃ ইসমাইল ভূইয়াকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বৎসরের জন্য চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT