1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

রায়পুরায় পুকুরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৯৮ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন জাতের প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ৩টি পুকুরে বিষ প্রয়োগ করা হয।

আজ শনিবার (০১ অক্টোবর) সকালে সরেজমিনে গেলে শ্রীনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও পুকুর মালিক খন্দকার হারুন অর রশিদ হারুন (মেম্বার) এ কথা জানান।

তিনি বলেন, ৪ টি পুকুরের মধ্যে ৩ টি পুকুরে রাতের আঁধারে দূর্বৃত্তরা বিষ ছড়িয়ে সকল মাছ মেরে ফেলেছে। ৩ টি পুকুরের মধ্যে দুইটিতে ৩০ হাজার বেশি পাঙ্গাস, নলা ও তেলাপিয়া মাছ ছিল। আরেকটিতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হতো।

তিনি আরও বলেন, গতকাল রাত ৩ টার দিকে বিদ্যুৎ চলে যায়। এতে পুকুরের চতুর্থ পাশে থাকা লাইট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সকালে পুকুরে গেলে দেখা যায় যে সব মাছ মরে ভেসে উঠছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার পুলিশ ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT