1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রোটারি ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৮ বার

নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : ” আমরা শিশু আমরা কিশোর বুকে আছে বল, সু-শিক্ষায় শিক্ষা নিয়ে হবো সভ্য দল” এই মুল প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকায় রোটারি ক্লাব অব গুলশান এর উদ্যোগে বনানীর কড়াইলে “রোটারি ওয়েল ফেয়ার সেন্টার” শিক্ষার্থীদের মধ্যে মাক্স, টুথব্রাশ, টুথপেষ্ট, বিশুদ্ধ পানি, চকলেট ও গ্লুকোজ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন, রোটারি ক্লাব অব গুলশানের সভাপতি মোঃ ফখরুল ইসলাম এমপি এইচ এম।

রোটারিয়ান নাহিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারিয়ান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রোকন উদ্দৌলা,রোটারিয়ান মোঃ ইসমাইল মৃধা ও রোটারিয়ান স্বপ্না বেগম সহ অন্যান্য রোটারিয়ান বৃন্দ।

রোটারি ক্লাব অব গুলশান এর কার্যকরী সদস্য বিশিষ্ট শিল্প উদ্যোক্তা রোটারিয়ান স্বপ্না বেগম জানান,কোমলমতি শিক্ষার্থীদের বেশি বেশি করে লেখা পড়ায় মনোযোগী হওয়ার জন্য এবং উৎসাহী করে তোলার জন্য সামান্য উদ্যোগ। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেনা। তাই আগামী দিনও আমাদের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT