1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

দুই যুগ পর কোনাবাড়ী থানা আ.লীগের সম্মেলনকে ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা

মোখলেছুর রহমান | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৫ বার

মোখলেছুর রহমান, নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ অক্টোবর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় দুইযুগ পর এ সম্মেলনে কে হচ্ছেন সভাপতি আর সাধারণ সম্পাদক-এ নিয়ে নেতাকর্মীদের হিসাব নিকাশ। সম্মেলন কে ঘিরে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত।

চায়ের দোকান, ক্লাব,অফিস পাড়া, দলীয় কার্যালয় থেকে শুরু করে কোনাবাড়ী আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে চলছে টানটান উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাদ যাচ্ছে না।

সংগঠনের বিভিন্ন নেতারা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। সব মিলিয়ে এক উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে এ থানায়। সম্মেলনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নেতাকর্মীদের মধ্যে কৌতুহল উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে।

আসন্ন কোনাবাড়ী মেট্রো থানা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পর্যায়ে যাদের নাম শোনা যাচ্ছে গাজীপুর মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আক্কাস আলী, মহানগর আওয়ামীলীগের সদস্য এ্যাড. আব্দুর রহমান মাষ্টার, মহানগর আ.লীগের সদস্য ও সাবেক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান এম এ,

সাবেক কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সফল আহ্বায়ক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন, সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মিয়া, ১০ নং ওয়ার্ড আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী মোঃ আনোয়ার পারভেজ,

১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ, ৯ নং ওয়ার্ড আওয়ামিলীগের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রাকিব হাসানসহ বিভিন্ন পদপ্রত্যাশীরা প্রচারাণা চালাচ্ছেন। সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা ত্যাগী এবং জনসমর্থন আছে এমন নেতাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করলে সংগঠন শক্তিশালী হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কমিটির প্রতি যেন বিশেষ দৃষ্টি রাখা হয় সেই আশাবাদ সবার।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT