1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

মরিয়মের মা উদ্ধার, নিখোঁজের ঘটনা সাজানো : পুলিশ

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭০ বার

খুলনার দৌলতপুরে নিজ বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে নিখোঁজ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় ফরিদপুরে উদ্ধার করেছে পুলিশ। মায়ের নিখোঁজের তথ্য জানিয়ে ২৯ দিন ধরে তার সন্ধান করছিলেন তার মেয়ে মরিয়ম মান্নান।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর এর বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে রহিমাকে উদ্ধারের কথা জানান, খুলনা মহানগর পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। পুলিশ বলছে, নিখোঁজের ঘটনা সাজানো ছিল। খুলনার মহেশ্বরপাশার বণিকপাড়া থেকে গত ২৭ সেপ্টেম্বর নিখোঁজ হন ৫৫ বছর বয়সী রহিমা বেগম।

এর পর থেকে তার সন্ধান করছিল মেয়ে মরিয়ম মান্নানসহ চার বোন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়।

উদ্ধারের আগে শনিবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা গ্রামে লাশ উদ্ধারের পর দাফন হওয়া অজ্ঞাত নারীর লাশ নিজের মা রহিমা বেগমের বলে দাবি করেছেন খুলনার দৌলতপুরের মরিয়ম মান্নান।

তবে উদ্ধারকৃত লাশের পোষাক দেখে মরিয়ম নিশ্চিত হতে পারেন নি তার মায়ের কী না, তাই মরিয়ম মান্নান মায়ের লাশ শনাক্তে ডিএনএ টেষ্ট করানোর আবেদন জানান। এরই মধ্যে উদ্ধার হলেন মরিয়মের নিখোঁজ মা রহিমা।

তথ্য সূত্র দেশ রুপান্তর।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT