1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ইসলামী ছাত্র মজলিসের সভাপতি খালেদ সেক্রেটারি রশীদ মুশতাক নির্বাচিত

জহিরুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯১ বার

জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী ছাত্র মসলিসের সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ। মুহাম্মদ রশীদ মুশতাক সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন। গতকাল পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তারা নির্বাচিত হন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ তারিক বিন হাবীবের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ খালেদ সাইফুল্লাহের পরিচালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আবেদন করেও সেখানে সম্মেলন করার অনুমতি পাইনি। সরকারের এ ধরনের ফ্যাসিস্ট আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT