1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মালয়েশিয়া পাচারকালে ১৫ বাংলাদেশিকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ বার

কক্সবাজারের টেকনাফ নাইট্যংপাড়া থেকে মালয়েশিয়া পাচারকালে ১৫ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ান-২। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ান-২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, টেকনাফের নাইট্যংপাড়ার জামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। জামাল হোসেন (৫৫) ওই এলাকার মৃত নজির আহমেদের ছেলে।

তিনি আরও জানান, মালয়েশিয়া পাচারের জন্য ১৫ জন বাংলাদেশিকে জামালের বাড়িতে রাখা হয়। এ সংবাদে মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে জামাল পালিয়ে যাওয়ায় তাকে আটক সম্ভব হয়নি।

জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানায়, মানবপাচারকারী দালাল দের মাধ্যমে তারা মালয়েশিয়া যাচ্ছিল। উদ্ধারকৃতদের পরবর্তী ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT