1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

বর্মন পরিবারের তৃতীয় পূর্ণ মিলনীতে গুণীজন সংবর্ধনা ও নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মজিতপুরে বৈষ্ণব চুড়ামণি শ্রীশ্রী বংশীদাস বাবাজী মহারাজের আশ্রম প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্মন পরিবারের তৃতীয় পূর্ণ মিলনী–২০২৫।

শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন গুণীজনরা। দিনব্যাপী আয়োজনে বর্মন পরিবারের সদস্যরা আধ্যাত্মিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ৩০ জন গুণীজন, ১২ জন গ্রন্থাগার তত্ত্বাবধায়ক ও গীতা স্কুল শিক্ষক এবং ৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. বাদল চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে পবিত্র বেদ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সুজন চন্দ্র বর্মন এবং শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন ধর্ম ও শাস্ত্র বিষয়ক সম্পাদক দীপ্ত বর্মন। যুগ্ম সাধারণ সম্পাদক প্রানগৌবিন্দ বর্মনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব উজ্জ্বল বর্মন।

আহ্বায়ক বিপ্লব চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র বর্মন, সভাপতি রাজন চন্দ্র বর্মন, অধ্যক্ষ চিত্তরঞ্জন বর্মন, অবসরপ্রাপ্ত পৌর কর্মকর্তা শিখা রানী বর্মন, অধ্যক্ষ নীলিমা রানী বর্মন, মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, এডভোকেট রথীশ চন্দ্র বর্মনসহ বর্মন পরিবারের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনরা।

প্রধান অতিথি ডা. বাদল চন্দ্র বর্মন বলেন, “এ ধরনের সম্মান সমাজ ও শিক্ষাক্ষেত্রে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে।” তিনি মিলনমেলার তাৎপর্য, পারিবারিক ঐক্য ও শিক্ষার প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠান শেষে বর্মন পরিবারের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে পূর্ণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাজন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লক্ষ্মণ চন্দ্র বর্মন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তুষার বর্মন। নবনির্বাচিত কমিটির নেতারা ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলার সমাপনীতে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র ও মহাভোজ। এসময় পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলিত হয়ে আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও সুদৃঢ় করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT