1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুর উপজেলা জাসাসের আহবায়ক কমিটি গঠন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৩৯ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) এর শিবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানকে আহবায়ক ও শিবপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) এই কমিটি অনুমোদন করেছেন নরসিংদী জেলা জাসাসের আহবায়ক মোঃ সারোয়ার হোসেন ভূইয়া ( ঝন্টু) ও সদস্য সচিব মোঃ গোলাম কিবরিয়া যৌথভাবে এই কমিটি অনুমোদন করেছেন।

কমিটির অন্যান্যদের মধ্যে যারা যুগ্ম আহবায়ক হয়েছেন তারা হলেন মোঃ সোহেল মিয়া, মোঃ আরিফ মিয়া ও এসডি সুমন। নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT