মোমেন খান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) এর শিবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানকে আহবায়ক ও শিবপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) এই কমিটি অনুমোদন করেছেন নরসিংদী জেলা জাসাসের আহবায়ক মোঃ সারোয়ার হোসেন ভূইয়া ( ঝন্টু) ও সদস্য সচিব মোঃ গোলাম কিবরিয়া যৌথভাবে এই কমিটি অনুমোদন করেছেন।
কমিটির অন্যান্যদের মধ্যে যারা যুগ্ম আহবায়ক হয়েছেন তারা হলেন মোঃ সোহেল মিয়া, মোঃ আরিফ মিয়া ও এসডি সুমন। নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩