1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

ক্ষমতায় টিকে থাকার লোভে স্বৈরাচার মরণ কামড় দিয়েছিল : মঈন খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ছিল ২০২৪ সালের আন্দোলন। ক্ষমতায় টিকে থাকার লোভে স্বৈরাচার একপ্রকার “মরণ কামড়” দিয়ে আন্দোলন দমিয়ে রাখার চেষ্টা করেছিল। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং বিএনপির ধারাবাহিক আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়।

তিনি বলেন, ১/১১ সরকারের লক্ষ্য ছিল দেশকে বিরাজনীতিকরণ করা। তারা একটি অসৎ পরিকল্পনা হাতে নেয়- রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব দুর্বল করে দিয়ে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিবেশ তৈরি করা। ২০০৮ সালের জাতীয় নির্বাচন ছিল পূর্বপরিকল্পিত ও সাজানো নির্বাচন। কে কোথায় বিজয়ী হবে, তা আগেই নির্ধারিত ছিল।

ভুয়া ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ভুয়া ভোটার তালিকা তৈরির যে অভিযোগ উঠেছিল, তা ছিল সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ইতিহাস প্রমাণ করেছে, এটি ছিল বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা।

ড. মঈন খান আরও বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছরে বিএনপি আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে অবিরাম আন্দোলন করে গেছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি কখনো সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতি করেনি।

বর্তমান রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রস্তাব দিয়ে সময়োপযোগী ও যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করেছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে নির্বাচনের শিডিউল ঘোষণা করবে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ ইতিহাসে কখনো কারো আধিপত্য মেনে নেয়নি। পাকিস্তানের বিরুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছি, তা কোনো ব্যক্তিবিশেষ বা দলের দাসত্ব করার জন্য নয়। এখন সময় এসেছে আবারও ঐক্যবদ্ধ হওয়ার, গণতন্ত্র পুনরুদ্ধারের এবং একটি গণতান্ত্রিক, স্বাধীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের।

শহীদদের স্মরণ করে ড. মঈন খান বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে শহীদদের পূর্ণ মর্যাদা নিশ্চিত করা হবে। তারা যেই স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, আমরা সেই স্বপ্ন পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT