1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পলাশে সকল ধর্মের মানুষদের নিয়ে সম্প্রীতি সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৫ বার
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সকল ধর্মের মানুষদের নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এই সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিনের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি কার্তিক গুহ, পেশ ইমাম মুফতি আব্দুল ওয়াকিল, মাইকেল শুভাশ প্রমুখ।

সমাবেশে পলাশ উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT