1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাপাসিয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা ডুবে ২ বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৮৭ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পাঁচুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার (টেপির বাড়ী) গ্রামের নুর আলমের ছেলে মাহিন (১৬) ও বায়োজিদ (৩০) ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকা ভাড়া করে পাঁচুয়া বিলে নামেন তারা। হঠাৎ নৌকা কাত হয়ে গেলে দুই বন্ধু বিলের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদেরকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিনের চাচাতো ভাই মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরেকজনও মারা গেছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT