1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে সিএনজি চালক নি’হত

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭২ বার

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া এক সিএনজিচালক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের আউটার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, গতকাল রাতে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনের নিচে কাটা পড়েন এই যুবক।

নিহত যুবকের নাম মো. সাজু মিয়া (২৩)। তিনি রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার ফরাজীর ছেলে। সাজু নরসিংদী মডেল থানা-পুলিশের ব্যবহৃত সিএনজির চালক ছিলেন।

রেলওয়ে ফাঁড়ির পুলিশ বলছে, গতকাল সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের আউটার এলাকা অতিক্রমের সময় সাজু ওই ট্রেনে কাটা পড়েন।

এতে তার পেট বরাবর দ্বিখণ্ডিত হয়ে যায় ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে হয়ে যায়। এছাড়াও তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ফেটে যায় ও রেললাইনের পাথরের ঘর্ষণে ছিঁলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আজ রোববার সকাল ৯টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই রেললাইন ধরে হাঁটার সময় তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাদের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যান। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। নিহত যুবকের মা ও বোনসহ স্বজনরা ফাঁড়িতে এসে সাজুর লাশ শনাক্ত করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT