1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬৫৬ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন হাসান (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শাহা সিমেন্ট ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন হাসান কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া এলাকার প্রবাসী মো. কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আপনের চাচা মো. শাহীন জানান, দুপুর ২টার দিকে আপন তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে ফুটবল খেলছিল। খেলা শেষে বন্ধুরা নদীতে গোসল করতে নামে। সবাই উঠে এলেও সাঁতার না জানার কারণে আপন পানিতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবুবকর বলেন, খবর পেয়ে টঙ্গি থেকে ডুবুরি দল এসে দীর্ঘ খোঁজাখুঁজির পর শীতলক্ষ্যার পানির নিচ থেকে আপনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT