1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

সাবেক সিইসির সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক: রিজভী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৯০ বার
Oplus_131072

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে যে আচরণ হয়েছে নিঃসন্দেহে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। সোমবার (২৩ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই যারা অপরাধী তাদের আইন অনুযায়ী বিচার হবে। আইনের বাইরে তাদের সঙ্গে কেউ অসৎ আচরণ করবে এটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী নয়।

রিজভী বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থারাও থাকে এরকম একটি স্পর্শকাতর জায়গায় যেখানে প্রতিটি মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, সেখানে বেআইনি কাজ করবে এটা তো হতে পারে না, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কী করে?

বিএনপির এই মুখপাত্র বলেন, এই কাহিনীকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। কেউ কোনো ভাঙচুর দখলদারত্বের সঙ্গে যুক্ত থাকবেন না। ৫ আগস্টের সময় আমরা যারা জেলে ছিলাম, জেল থেকে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে যেন এ ধরনের কাজ কেউ না করে।

‘তারপরও দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ এবং প্রমাণ পেলে দল তাকে শাস্তি দিয়েছে। কাউকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে। কাউকে তিরস্কার করা হয়েছে, সতর্ক করা হয়েছে। এই ধরনের ঘটনা এরই মধ্যে চার থেকে পাঁচ হাজার হবে। বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, সুষ্ঠু সমাজব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যে গণতন্ত্রে নাগরিকদের স্বাধীনতা রয়েছে আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেখানে কেউ বেআইনি আচরণ করবে বিএনপি এটা কখনো বরদাস্ত করবে না।’ যোগ করেন রিজভী। তিনি আরও বলেন, কালকের ঘটনায় যারা দোষী তাদের সরকার শাস্তি দেব, ব্যবস্থা নেবে, এটা আমার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT